আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে...
সারা দেশে আওয়ামী লীগের ফ্যাসিবাদের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে এক বিক্ষোভ মিছিল ও...
ছবি সংগৃহীত
সারা দেশে আওয়ামী লীগের ফ্যাসিবাদের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর আহবায়ক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) সভাপতিত্বে ও সদস্য সচিব আফসর খান এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহের, আব্দুল হাসিম জাকারিয়া, উসমান হারুন পনির, আবুল কালাম সাহেদ, আহবায়ক কমিটির সদস্য,তছির আলী, সালাউদ্দিন সাকের, ফাহিম চৌধুরী,আবির হাসান মহিন, বিমল দেবনাথ, জিয়াউর রহমান, সামাদ হোসেন, ইকবাল হোসেন, ইবনে জাহান তানভীর, সোহেল আহমেদ, হোসেন খান এমাদ, কাওসার হোসেন রকি, সালাউদ্দিন আহমেদ, কোতয়ালী থানা, আহবায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, বিমানবন্দর থানা: ভারপ্রাপ্ত আহবায়ক তুষার, সদস্য সচিব সাগর হাসান, দক্ষিণ সুরমা থানা: হোসেন আহমেদ রুহুল, সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ তুহিন, জালালাবাদ থানা: আহবায়ক শফিকুর রহমান, সদস্য সচিব মানিক মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল রানা, শাহপরান থানা: নুরুল হক মাছুম,সদস্য সচিব সুলেমান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, মোগলাবাজার থানা: সদস্য সচিব সায়েফ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক লিমন আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে কঠোরভাবে প্রতিহত করবে।
তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনের চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং যেকোনো নৈরাজ্য মোকাবিলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান।
এসএ/সিলেট
সারা দেশে আওয়ামী লীগের ফ্যাসিবাদের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে এক বিক্ষোভ মিছিল ও...
নগরীর অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক পর্যায়ক্রমে সংস্কার ও প্রশস্ত করা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, আগামী দিনে...
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর)...
দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ২৯টি ভারতীয় টায়ারসহ একটি পিকআপ জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পিকআপে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা...
সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সভার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে স্পেশাল...