রাতারগুলে আওয়ামী লীগের গোপন সভার...
সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সভার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে স্পেশাল...
ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ২৯টি ভারতীয় টায়ারসহ একটি পিকআপ জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পিকআপে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা টায়ারগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ১১ হাজার টাকা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী পয়েন্ট এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে এ অভিযান চালানো হয়।
এসএমপির ডিবি পুলিশ জানায়, ফোরহুইলস অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে একটি মাহিন্দ্রা পিকআপে (ঢাকা মেট্রো-ন-২০-৫৩৩৩) তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপ থেকে ২৯টি ভারতীয় টায়ার উদ্ধার করা হয়। পরে পিকআপসহ দুই আরোহীকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সিলেটের কানাইঘাট উপজেলার গৌরীপুর গ্রামের সুরুজ আলীর ছেলে হারুন রশিদ এবং একই উপজেলার বায়মপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সভার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে স্পেশাল...
কানাইঘাট থানা পুলিশ গত কয়েকদিনের টানা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।...
হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার প্রসার, মানসম্মত শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম...
শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে শিক্ষকদের বেতন, সামাজিক মর্যাদা ও চাকরির নিশ্চয়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়...
সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত...