বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের এক সদস্যকে আটক করেছে...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশের পর মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল তাকে আটক করে।
আটক বিএসএফ সদস্যকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ।
বিজিবি জানায়, আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে অস্ত্রও ছিল।
লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ জানান, আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, বিছনাকান্দিতে এক বাংলাদেশি পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে ওই বিএসএফ সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে বিজিবির অধিনায়ক বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো নিশ্চিত হতে পারেননি।
সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অস্ত্রসহ একজন বিএসএফ সদস্যের প্রবেশ ও আটকের ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের এক সদস্যকে আটক করেছে...
সিলেটের গোলাপগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নাঈম আহমদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত...
সিলেটের সোনালী ব্যাংক পিএলসি-এর কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে ৩৫ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগের বিষয়ে নিজেদের তদন্তের তথ্য প্রকাশ করেছে ব্যাংক...
নগরীর বন্দরবাজারে অটোরিকশা থেকে ভুলবশত ফেলে যাওয়া ব্যাগ ও এর ভেতরে থাকা মূল্যবান সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে কোতোয়ালী মডেল থানা...
সিলেটে একটি কাভার্ড ভ্যান থেকে ১৬ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ৫৪৪ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের দুই আরোহীকে গ্রেপ্তার...