কেন্দ্রীয় শহীদ মিনারে বসছে ১২...
সিলেটের সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করার প্রত্যয়ে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী ‘বইমেলা সিলেট ২০২৬’। আগামী ১০...
ছবি সংগৃহীত
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণীত ষষ্ঠ শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে মরমি কবি হাছন রাজার জন্মস্থানসংক্রান্ত তথ্য সংশোধনের দাবি জানিয়েছে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ, সুনামগঞ্জ।
এ দাবিতে সম্প্রতি সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক ওবায়দুল মুন্সী স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক আবেদনপত্র এনসিটিবির চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
আবেদনপত্রে বলা হয়, পাঠ্যবইয়ে হাছন রাজার জীবনদর্শন ও লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ প্রশংসনীয়। তবে বইটির ‘হাছন রাজা’ অধ্যায়ে তাঁর জন্মস্থান সম্পর্কে লেখা হয়েছে, “Hason Raja was born in 1854, into a wealthy landlord family in Sylhet.” সংগঠনটির দাবি, এ তথ্য বর্তমান প্রশাসনিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।
আবেদনে প্রকৃত ঐতিহাসিক তথ্য তুলে ধরে বলা হয়, হাছন রাজা ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর তৎকালীন বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ মহকুমার লক্ষণশ্রী পরগনার তেঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে সুনামগঞ্জ একটি স্বতন্ত্র জেলা এবং তেঘরিয়া এলাকাটি সুনামগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত।
সংগঠনটির মতে, পাঠ্যবইয়ে ‘তৎকালীন সিলেট’ (Then Sylhet) কিংবা ‘বর্তমান সুনামগঞ্জ’ (Now Sunamganj)-কোনোটিরই উল্লেখ না থাকায় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা হাছন রাজার প্রকৃত জন্মস্থান সম্পর্কে ভুল ধারণা পাচ্ছে। এতে ‘হাছন রাজার দেশ’ হিসেবে পরিচিত সুনামগঞ্জের অন্যতম প্রধান ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ও আড়ালে থেকে যাচ্ছে।
এ অবস্থায় আগামী শিক্ষাবর্ষের সংস্করণে পাঠ্যবইয়ের বাক্যটি সংশোধন করে ‘Hason Raja was born in 1854, into a wealthy landlord family at Tegharia in Sunamganj (then Sylhet)’ লেখার দাবি জানিয়েছে সংগঠনটি।
এসএ/সিলেট
সিলেটের সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করার প্রত্যয়ে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী ‘বইমেলা সিলেট ২০২৬’। আগামী ১০...
মরমী কবি হাছন রাজাকে স্মরণ করে সিলেটে আগামী ২০ ও ২১ ডিসেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘হাছন উৎসব-২০২৬’। প্রতিবছরের ধারাবাহিকতায় নগরীর সারদা হলের সামনে...
সিলেটে আয়োজন করা হচ্ছে মরমী কবি হাছন রাজা স্মরণে হাছন উৎসব-২০২৬। প্রতিবছরের ন্যায় আগামী ২০ ও ২১ ডিসেম্বর দুইদিনব্যাপী নগরীর সারদা হলের সামনে ক্বীনব্রিজের...
সিলেটের গোয়াইনঘাটে এক কিশোরীকে ধর্ষণের মামলায় আবদুল্লাহ মিয়া নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন...
হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ঢাকা বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী ও...