হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ঢাকা বিভাগীয় ৩১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি অনুমোদন

post-title

ছবি সংগৃহীত

হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ঢাকা বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।  রবিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুলেমান হোসেন চুন্নু সাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন লাভ করে। 

কমিটির ড. শেখ রেজাউল ইসলামকে সভাপতি ও সুজন রাজা'কে সাধারণ সম্পাদক ও এডভোকেট তাজুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।  কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি লাভলী দেব, সহসভাপতি মারুফ আকিব, সহসভাপতি নিলিমা নাজমা, সহসভাপতি যুবরাজ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গরীব মোক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বাহালুল, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মন্টু, সহ সাংগঠনিক সম্পাদক ক্যামেলী সূচনা, অর্থ সম্পাদক ফেরদৌসী মালা, দপ্তর সম্পাদক সালমা শারমিন, প্রচার সম্পাদক সাকিব সুলেরী, সহ প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক রঞ্জিতা কনা, সহ সাংস্কৃতিক সম্পাদক আজমা শিল্পী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আশরাফুল নেছা, সাহিত্য প্রকাশনা সম্পাদক মুক্তাদির বিন সালাম, মহিলা বিষয়ক সম্পাদিকা  কামরুন নাহার আন্না, সহ মহিলা সম্পাদিকা হাসিনা বাচ্ছু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বৃষ্টি মিনা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম এ বাদল, সমাজ কল্যাণ সম্পাদক লাবন্য সিমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন তুহিন,  শিক্ষা বিষয়ক সম্পাদক মোশাররফ পারভেজ, নির্বাহী সদস্য বিউটি গোস্বামী, নাজমুল সরদার, মাসুদ রানা, হাসিনা মমতাজ।

এসএ/সিলেট