দিরাইয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ১০...
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ২ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় রক্তি নদীতে হাউজবোট নির্মাণের কাজ করার সময় পানিতে ডুবে রাকিব হোসেন (২৬) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাকিব হোসেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা ছিলেন। তিনি পেশাগত প্রয়োজনে তাহিরপুরে হাউজবোট তৈরির কাজে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রক্তি নদীর তীরে নোঙর করা একটি হাউজবোটে নিয়মিত নির্মাণকাজ চলছিল। কাজ করার এক পর্যায়ে অসাবধানতাবশত রাকিব নদীতে পড়ে যান এবং দ্রুত স্রোতের টানে পানির নিচে তলিয়ে যান। তার সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য তাৎক্ষণিক চেষ্টা চালালেও ব্যর্থ হন।
ঘটনার খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনার পর ডুবুরিরা নদী থেকে রাকিবের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, হাউজবোটে কাজ করার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে এই কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের পুলিশ টিম এবং ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না থাকায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে বলে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ২ জন এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে দিরাই থানা...
নৈতিক মূল্যবোধসম্পন্ন, মানবিক ও পরিচ্ছন্ন সমাজ গঠনের আহ্বান জানিয়ে ছাতকে অনুষ্ঠিত হয়েছে তরুণ লেখক ও ইতালি প্রবাসী মাওলানা শামীম আহমদ রচিত “পরিচ্ছন্ন সমাজ...
সুনামগঞ্জ প্রতিনিধিঃ ভারতীয় সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম...
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনকারী প্যানেল চেয়ারম্যান-১ মো. আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সরকার...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) হাসনাত হোসাইনকে...