৩ বছর পর বিতর্কিত শিক্ষকের...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দীর্ঘদিনের বিতর্কিত এক শিক্ষকের আকস্মিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় একটি বিদ্যালয়। শিক্ষার্থীদের...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে মহানগরীর তারাপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় আবুল কালাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আবুল কালাম চৌধুরী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন এবং এর আগে ছাতক পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গ্রেপ্তারের পর তাকে সিলেটের সংশ্লিষ্ট আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ তারেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসএ/সিলেট