সুনামগঞ্জে সিএনজিতে মিলল ১১৮ বোতল...
সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. দ্বীন ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় মাদক...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ, ভারতীয় লোশন ও ভারতীয় ক্যাপসুল উদ্ধার করেছে র্যাব-৯। রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
র্যাব - ৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৬৫ বোতল বিদেশী উদ্ধার করা হয়।
অপর আরেকটি দল রাত ৪টার দিক অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশী মদ, ১৬০ পিস ভারতীয় লোশন এবং ২০ হাজার ৬০০টি ভারতীয় ক্যাপসুল উদ্ধার করে। এ সময় মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত আলামত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. দ্বীন ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় মাদক...
সুনামগঞ্জের ছাতকে মানহানির মামলার প্রধান আসামি তানভীর আহমদ জাকিরের আয়োজিত দাওয়াতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশগ্রহণ করাকে কেন্দ্র করে স্থানীয়...
সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে দিরাই পৌরসভার ঘাগটিয়া ও...
সুনামগঞ্জের ধর্মপাশায় সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায়...
সুনামগঞ্জের ছাতকে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নামে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন। শুক্রবার রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে...