দিরাইয়ে জলাশয় নিয়ে দুই গ্রামের...
সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে দিরাই পৌরসভার ঘাগটিয়া ও...
ছবি সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীর মুক্তিযোদ্ধা পান্ডব চন্দ্র দাস, জামায়াতে ইসলামীর দিরাই উপজেলা আমীর আব্দুল কদ্দুস, আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস, রাবেয়া মনির, সুষমা পাল, শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়াসহ আট দলীয় জোটের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ শিশির মনির বলেন, আমরা চাই দিরাই–শাল্লায় একটি ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হোক। সকলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে—এটাই আমার বিশ্বাস।
তিনি আরও বলেন, নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলব। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনকে সর্বদা সচেষ্ট থাকতে হবে, যেন কারও মনে কোনো ভয়ভীতি না থাকে। সে ধরনের পরিবেশ সৃষ্টি করাই প্রশাসনের দায়িত্ব।
এসএ/সিলেট
সুনামগঞ্জের দিরাইয়ে জলাশয় দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে দিরাই পৌরসভার ঘাগটিয়া ও...
সুনামগঞ্জের ধর্মপাশায় সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায়...
সুনামগঞ্জের ছাতকে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৩৯) নামে এক ডিপ্লোমা প্রকৌশলী নিহত হয়েছেন। শুক্রবার রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে...
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখায় উৎসাহ প্রদান এবং প্রতিভাবান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে সুনামগঞ্জের ছাতকে ছমরুমিয়া ও মদরিছ মাস্টার...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়াচর বাজারে আগামী ২১ নভেম্বর নারী বাউল শিল্পিদের দিয়ে গানের আয়োজন বন্ধের দাবি জানিয়েছে মানবকল্যাণ...