যুক্তরাজ্যে শিক্ষার্থীদের ভিসায়...
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার আর্থিক শর্তে পরিবর্তন আসছে। আগামী ৩০ নভেম্বর থেকে ভিসার আবেদনে...
ছবি সংগৃহীত
অস্ট্রেলিয়ায় সিডনির বন্ডি সমুদ্রসৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বন্দুকধারীসহ অন্তত ১০ ব্যক্তির নিহত হয়েছে বলে জানা গেছে। এতে আরও অন্তত ১২ জন সাধারণ নাগরিক এবং ২ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে সিডনিজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় মোট দুজন হামলাকারী জড়িত ছিল। নিহত ১০ জনের মধ্যে একজন বন্দুকধারী ঘটনাস্থলেই প্রাণ হারায়। অন্য বন্দুকধারী আহত অবস্থায় রয়েছে এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কর্তব্যরত অবস্থায় দুজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহত নাগরিকদের পাশাপাশি তাদেরও চিকিৎসা চলছে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ দ্রুত ঘটনাস্থলে একটি বিশেষ নিরাপত্তাবেষ্টনী তৈরি করেছে। একই সঙ্গে, ঘটনাস্থল থেকে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা হাতে তৈরি বোমা নিষ্ক্রিয় করার জন্য বিশেষায়িত সরঞ্জাম এবং দলকে আনা হয়েছে।
যদিও পুলিশ নিরাপত্তার স্বার্থে একটি এক্সক্লুশন জোন তৈরি করেছে, তবে সেই নির্দিষ্ট এলাকার অবস্থান এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।
এসএ/সিলেট
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার আর্থিক শর্তে পরিবর্তন আসছে। আগামী ৩০ নভেম্বর থেকে ভিসার আবেদনে...
স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে উর্দার কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪ জনে দাঁড়িয়েছে। আঞ্চলিক সরকারের সূত্রের বরাতে...
কানাডার টরন্টো সিটির পৌর নির্বাচনে রেকর্ড ভোটে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছেন অলিভিয়া চাউ। বিপুল ভোটের...
সত্য উদ্ঘাটন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পবিত্র ধর্মের নামে কোনো অন্যায়কে বৈধতা দেওয়া যায় না। ইসলাম ন্যায়বিচারের শিক্ষা দেয়, অন্যায়ভাবে...
কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা জানতে এবং সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি অনুষ্ঠিত...