কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবে না।’তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দেশে আবারও ষড়যন্ত্র...
ছবি সংগৃহিত
রমজান মাস সামনে রেখে বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনের চেয়ে বেশি পণ্য আমদানির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, চিনি ও ভোজ্যতেলসহ রমজান-সংশ্লিষ্ট ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত ডলার মজুত থাকায় এবার আমদানিকারকদের ডলার নিয়ে কোনো উদ্বেগ নেই।
সূত্র জানায়, রমজানকে কেন্দ্র করে নির্ধারিত চাহিদার তুলনায় বেশি পরিমাণে পণ্য আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে এই পণ্য রমজানের পরও বাজারে বিক্রি করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিদেশ সফরে যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যাতে রমজানের পণ্য আমদানিতে কোনো বাধা না আসে। প্রয়োজনে ব্যাংকগুলোর কাছ থেকে ডলার ক্রয়ের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
তবে ডলার পরিস্থিতি স্থিতিশীল থাকলে ক্রয় প্রক্রিয়া চালু থাকবে বলেও সূত্র জানিয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত প্রায় আড়াই বিলিয়ন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগে ডলার-সংকটের কারণে পণ্য আমদানিতে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা দিতে হতো। এখন ব্যাংকগুলো নিজেরাই পর্যাপ্ত ডলার ধরে রেখেছে। তাই এবার গভর্নর প্রয়োজনের চেয়ে বেশি আমদানির নির্দেশ দিয়েছেন।’
গত ২২ সেপ্টেম্বর নিত্যপণ্যের সরবরাহ ও বাজারমূল্য পর্যালোচনায় দেশের শীর্ষ ২০ আমদানিকারকের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে আমদানিকারকদের শুল্কজনিত সমস্যা সমাধান ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন গভর্নর। বৈঠকে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, প্রাণ-আরএফএল, নাবিল গ্রুপ, নিউজিল্যান্ড ডেইরি ও ডেলটা অ্যাগ্রো ফুডসহ শীর্ষ আমদানিকারকদের প্রতিনিধিরা।
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান বলেন, ‘সরকার ইতিমধ্যে রমজানে ব্যবহৃত প্রধান ভোগ্যপণ্যে শুল্ক ছাড় দিয়েছে। এতে আমদানিকারকেরা পর্যাপ্ত পণ্য আনতে আগ্রহী হয়েছেন। ফলে এবার রোজায় বাজারে সরবরাহ ও দামে স্বস্তি আসবে বলে আশা করা যায়।’
এসএ/সিলেট
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবে না।’তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দেশে আবারও ষড়যন্ত্র...
আগামী ডিসেম্বর মাসে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম কয়েকটি ফ্লাইট চালুর প্রত্যাশা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল...
সিলেটসহ সারাদেশে আগামী চার দিন গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও...
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর)...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযুদ্ধের চেতনা কিংবা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কোনো ধরনের ব্যবসা করতে চায় না...