জকিগঞ্জে কুশিয়ারা নদীর ৩০০ ফুট...
কহেল রানা চৌধুরী:: সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বাখরশাল গ্রামের প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ নতুন করে নদীগর্ভে বিলীন হয়েছে। বারবার বাঁধ নির্মাণের...
ছবি সংগৃহীত
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
এসময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার) বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে আবহাওয়া অফিসের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
একই সময়ে দেশের অন্য অঞ্চলসমূহেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এসএ/সিলেট
কহেল রানা চৌধুরী:: সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বাখরশাল গ্রামের প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ নতুন করে নদীগর্ভে বিলীন হয়েছে। বারবার বাঁধ নির্মাণের...
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে টাস্কফোর্সের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পাথর পরিবহনে...
সিলেট নগরের চলমান সড়ক উন্নয়নকাজের অগ্রগতি ও গুণগত মান দেখতে গভীর রাতে পরিদর্শনে বের হন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময়...
নগরীর বালুচর শাহমাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এ...
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. গেদা মিয়া (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে...