নগরীর ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ:...
নগররি মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭...
ছবি সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস পুকুরে পড়েছে। এঘটনায় অল্পের জন্য ২৫ যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন।
সোমবার (৮ জুলাই) ভোর সোয়া পাঁচটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার (সাত মাইল) এলাকার ৭ এপিবিএন’র সামনে এই ঘটনা ঘটে। ৭ এপিবিএন’র সদস্যদের তাৎক্ষনিক তৎপরতায় অল্পের জন্য ২৫ যাত্রী প্রাণে রক্ষা পান।
বিষয়টি নিশ্চিত করেছেন ৭এপিবিএন’র মিডিয়া কর্মকর্তা এএসআই মোহাম্মদ পাবেল। তিনি জানান, সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার (সাত মাইল) এলাকার ৭ এপিবিএন’র সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
তাৎক্ষণিক ৭ এপিবিএন’র সদস্যরা বাসটির যাত্রী, ড্রাইভার ও সুপাইভারকে উদ্ধার কাজ শুরু করে। এরই মধ্যে ৭ এপিবিএন’র কন্ট্রোল রুম থেকে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হলে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে উদ্ধার কাজে যোগ দেয়। এতে করে অল্পের জন্য বাসে থাকা ২৫ যাত্রী প্রাণে রক্ষা পান।
এএসআই মোহাম্মদ পাবেল জানান এঘটনায় কেউই বড় ধরণের আঘাতপ্রাপ্ত হননি। সবাই বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে যার যার বাড়িতে চলে গেছেন।
এসএ/সিলেট
নগররি মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭...
পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে সিলেটের ধনুকান্দি মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি...
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাদেরকে আটক...
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন...
কানাইঘাট থানা পুলিশের চোরাচালন বিরোধী অভিযানে এবার ৩ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতাকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কানাইঘাট...