সংবাদ প্রতিবেদন

সংবাদে প্রকাশে তথ্য উপস্থাপনের তানভীর আহমদ জাকিরের প্রতিবাদ

post-title

প্রতীকী ছবি

ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ এই শিরনামে দৈনিক সিলেট বাণী অনলাইনে প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ‘দৈনিক ছাতকের ডাক’ অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক তানভীর আহমদ জাকির।

তিনি জানান, ওসি মো. কামাল হোসেন কোনো ব্যক্তিগত দাওয়াতে নয়, বরং পত্রিকার কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ও দোয়া মাহফিলে আমন্ত্রিত হয়ে এসেছিলেন।

পত্রিকাটিকে ফেসবুক পেজ বলা এবং ছবি ও ক্লিয়ারেন্স বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি এর প্রমাণ চান।

এস এম