জকিগঞ্জে তিন অবৈধ ইটভাটাসহ সাত...
সিলেটের জকিগঞ্জে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলোর কাঁচা ইট ধ্বংসের পাশাপাশি চিমনি ভেঙে দেওয়া...
ছবি সংগৃহিত
নগরীর মির্জা জাঙ্গাল এলাকায় অভিযান চালিয়ে মোহনা সুইটস ও আদি মোহনলাল নামে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া পণ্য বিক্রি এবং বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের দায়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
অভিযানে মিষ্টি ও ফার্মেন্টেড মিল্ক পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া বিক্রি এবং যথাযথ মোড়কজাতকরণ বিধি অনুসরণ না করার দায়ে মোহনা সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গুণগত মান সনদ ছাড়াই অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় আদি মোহনলালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা। এ সময় বিএসটিআই সিলেট ও সিলেট মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করে।
এসএ/সিলেট
সিলেটের জকিগঞ্জে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলোর কাঁচা ইট ধ্বংসের পাশাপাশি চিমনি ভেঙে দেওয়া...
সিলেটের কানাইঘাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদান করে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং আইন-শৃঙ্খলা...
আগামী ৩ ডিসেম্বর জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হবে। এ উপলক্ষে জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর...
সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর...
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ লাখ ৮৮ হাজার টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর)...