নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের...
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২২ নভেম্বর) রাজধানীর...
প্রতীকী ছবি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।
বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৯৭ জন।
ইসির ঘোষণা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে প্রাথমিকভাবে নভেম্বর থেকে মে মাসের মধ্যে সাত ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী ৩১ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই তালিকার তুলনায় এবার ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।
নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, কেবল তাঁরাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।
এসএ/সিলেট
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২২ নভেম্বর) রাজধানীর...
ভূমির ছাড়পত্র প্রদান, নকশা অনুমোদন ও ইমারত নির্মাণসংক্রান্ত কার্যক্রম নিয়ে সেবাগ্রহীতাদের বিভ্রান্তি ও ভবিষ্যৎ আইনি জটিলতা নিরসনে নবসৃষ্ট পাঁচটি উন্নয়ন...
বিগত ১৬-১৭ বছরে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা, রাজনৈতিক নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার...
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৮৬ কোটি মার্কিন ডলার,...
চলতি মাসের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার থাকবেন ‘জুলাই যোদ্ধা’। এসব কর্মীর...