সঠিক পরিসংখ্যান ছাড়া সঠিক পরিকল্পনা...
সঠিক পরিসংখ্যান ছাড়া সরকারের উন্নয়ন পরিকল্পনা যথাযথভাবে প্রণয়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন,...
ছবি সংগৃহীত
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উদ্ধার করা এসব ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
পুলিশ জানায়, সিলেটের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মালিকদের করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটের মোবাইল ফোন উদ্ধার টিম মহানগর পুলিশের ছয়টি থানা থেকে পাওয়া মোট ১৩০টি জিডি পর্যালোচনা করে ৬০টি ফোন উদ্ধার করে।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সংশ্লিষ্ট মালিকরা সিলেট মহানগর পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ আরও জানায়, মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে এ পর্যন্ত সিলেটে মোট ৪৪৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এদিকে, ব্যবহৃত মোবাইল ফোন বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। কেনার আগে বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি ক্রয়-বিক্রয়ের রসিদ বা মেমো সংরক্ষণ করতে বলা হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোনের বডিতে উল্লেখিত আইএমইআই (IMEI) নম্বরের সঙ্গে সেটের আইএমইআই নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে রাস্তাঘাটে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষত ফেসবুকে অস্বাভাবিক কম দামে মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকতে বলেছে পুলিশ। এসব ফোন চোরাই বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এসএ/সিলেট
সঠিক পরিসংখ্যান ছাড়া সরকারের উন্নয়ন পরিকল্পনা যথাযথভাবে প্রণয়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন,...
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উদ্ধার করা এসব...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের এক সদস্যকে আটক করেছে...
সিলেটের গোলাপগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নাঈম আহমদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত...
সিলেটের সোনালী ব্যাংক পিএলসি-এর কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের হিসাব থেকে ৩৫ লাখ টাকা উধাও হওয়ার অভিযোগের বিষয়ে নিজেদের তদন্তের তথ্য প্রকাশ করেছে ব্যাংক...