জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল...
শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র পূণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার এনাম ও হিসাবের বার্ষিক ওয়াজ...
সিলেট জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত
সিলেটে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। প্রকল্প বাস্তবায়নে কোনো প্রতিবন্ধকতা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তা দ্রুত নিরসনেরও তাগিদ দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন তিনি।
সভায় কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন খাতের উন্নয়নে কয়েকটি প্রস্তাব ও সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের বাংকার এলাকা সাদাপাথর পর্যটন স্পটের সংলগ্ন হওয়ায় এলাকাটিকে পর্যটন স্পট হিসেবে ব্যবহারের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পত্র পাঠানোর সিদ্ধান্ত হয়।
এ ছাড়া সাদাপাথর পর্যটন স্পটসংলগ্ন খাসজমিতে গড়ে ওঠা দোকানপাট সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনতে মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি রেস্টুরেন্ট থেকে পাঁচ হাজার টাকা, কসমেটিকসের দোকান থেকে দুই হাজার টাকা এবং অন্যান্য দোকান থেকে এক হাজার ৫০০ টাকা করে ভাড়া আদায় করা হবে। আদায় করা অর্থ উপজেলা পর্যটন উন্নয়ন তহবিলের ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।
অন্যদিকে, ভোলাগঞ্জ স্থলবন্দরের বিপরীত পাশে পর্যটন তথ্যকেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাবিত প্রায় ৩৬ একর জমিতে পাকা সীমানাপ্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, সিলেটে ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ঘোষণা করা হয়েছে। চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। সংগ্রহের লক্ষ্যমাত্রা পাওয়া মাত্রই কার্যক্রম শুরু করা হবে।
কৃষি উৎপাদন বাড়াতে রোপা আমন ধানের শতভাগ কর্তন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। পাশাপাশি উপজেলার অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে প্রবাসীদের মালিকানাধীন পতিত জমি আবাদের আওতায় আনতে সরকারি নিবন্ধিত কৃষক ও সমবায় সংগঠনগুলোকে সম্পৃক্ত করার সম্ভাবনা যাচাই করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন।
সরকারি দপ্তরগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে সব দপ্তরপ্রধানকে দাপ্তরিক ইমেইল ও মোবাইল নম্বর ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। যেসব দপ্তরে দাপ্তরিক মোবাইল নম্বর নেই, সেসব দপ্তরকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত নম্বর সংগ্রহের ব্যবস্থা নিতে বলা হয়। একই সঙ্গে দাপ্তরিক কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার না করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিসের জরুরি সেবা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে ১০২ হটলাইন চালুর বিষয়টিও তুলে ধরা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র পূণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার এনাম ও হিসাবের বার্ষিক ওয়াজ...
সিলেটের বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান...
পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের চর্চা ছাড়া ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত...
সিলেটের কানাইঘাটে দুই মামলার পলাতক আসামি জাকারিয়াসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর...
সিলেটের জৈন্তাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শনিবার (১৪ নভেম্বর) অভিযান...