মদন মোহন কলেজের ভূমিদাতা পরিবারের...
সিলেট সরকারি মদন মোহন কলেজের ভূমিদাতা পরিবারের সদস্য ও বিশিষ্ট সমাজসেবী সুখেন্দু বিকাশ দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক)...
ছবি সংগৃহীত
নগরীর ০৮নং ওয়ার্ডের করেরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
রোববার ভোরে সংঘটিত অগ্নিকাণ্ডে চারটি দোকান ও পার্শ্ববর্তী দুটি পরিবারের বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন সিউক চেয়ারম্যান কয়েস লোদী। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা বিবেচনা করে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত দুটি পরিবার সনাতন ধর্মাবলম্বী হওয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজার বিষয়টিও বিশেষভাবে বিবেচনায় নেন তিনি। উৎসবের প্রাক্কালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর মানবিক প্রয়াস থেকেই এ সহযোগিতা প্রদান করা হয়।
কয়েস লোদী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশা কিছুটা লাঘব করতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি এবং তাদের এই দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য সবার সহযোগিতা কামনা করছি।
এসএ/সিলেট
সিলেট সরকারি মদন মোহন কলেজের ভূমিদাতা পরিবারের সদস্য ও বিশিষ্ট সমাজসেবী সুখেন্দু বিকাশ দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক)...
সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে...
বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও...
কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে গত রবিবার রাতে থানা পুলিশের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে...
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের...