করেরপাড়ায় অগ্নিকাণ্ডে...
নগরীর ০৮নং ওয়ার্ডের করেরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব...
ফাইল ছবি
জলাতঙ্ক রোগ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে সোমবার (১২ অক্টোবর) সিলেটে শুরু হচ্ছে কুকুরের টিকাদান কর্মসূচি।
সিলেট সিটি কর্পোরেশনের এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে প্রাণিসম্পদ অধিদপ্তর। নগরের ৪২টি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হবে। বেওয়ারিশ কুকুর ছাড়াও ব্যক্তিগত কুকুরও টিকাদানের আওতায় আসবে। টিকাদানের পর প্রতিটি কুকুরকে রঙ দিয়ে চিহ্নিত করা হবে; যাতে একটি কুকুরও টিকা থেকে বাদ না পড়ে।
সোমবার সকাল ১১টায় নগরের মির্জাজাঙ্গালে অবস্থিত জেলা ভেটেরিনারি হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
প্রতিটি কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান করা সম্ভব হলে মানুষের মধ্যে জলাতঙ্ক সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। প্রাথমিকভাবে চার হাজার কুকুরকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এসএ/সিলেট
নগরীর ০৮নং ওয়ার্ডের করেরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব...
সিলেটের ঐতিহ্যবাহী মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে...
জলাতঙ্ক রোগ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে সোমবার (১২ অক্টোবর) সিলেটে শুরু হচ্ছে কুকুরের টিকাদান কর্মসূচি। সিলেট সিটি কর্পোরেশনের এই উদ্যোগ বাস্তবায়নে...
পোড়া তেলে খাবার তৈরি, মেয়াদবিহীন দই বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে নগরীর জিন্দাবাজারের রিয়েল স্ন্যাক্সকে ১০ হাজার টাকা জরিমানা...
সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির উদ্যোগে জেলার ১৩টি উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সদস্য-সচিব ও সদস্যদের অংশগ্রহণে মতবিনিময়...