শাহপরাণ থানার অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় বিড়ি জব্দ

post-title

ছবি : সংগৃহীত

নগরের শাহপরাণ (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ লাখ ১২ হাজার ৮০০ টাকা আনুমানিক মূল্যের ভারতীয় বিড়িসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বুরহান আহমদ সিলেটের জৈন্তাপুর উপজেলার মানিকপাড়া (খলা) এলাকার শমছুর উদ্দিনের পুত্র।

এসএমপির মিডিয়া সেল থেকে শুক্রবার (৯ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর পৌনে ১টায় শাহপরাণ থানার পীরেরচক এলাকার তাজু রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যানে ( ঢাকা মেট্রো-ন-২২-১৩৬৬) তল্লাশি চালিয়ে ৩৩ হাজার ৬০০ প্যাকেট ভারতীয় ‘শেখ নাসির উদ্দিন পাতা বিড়ি’ উদ্ধার করা হয়। উদ্ধার করা বিড়ির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ১২ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট