সুনামগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান...
সুনামগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ববিরোধের জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার শনির হাওরের পাড়ে বীরনগর ও ময়মনসিংহা হাটির বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের বীরনগর, জয়নগর, লক্ষ্মীপুর ও ধুতমা গ্রামের লোকজনের সঙ্গে মধ্য তাহিরপুরের ময়মনসিংহা হাটির লোকজনের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ওই বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে বীরনগর গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে শনির হাওরের পাড়ে জড়ো হওয়ার আহ্বান জানানো হয় বলে স্থানীয়রা জানান। পরে বুধবার দুপুরে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল হাসান রাসেল বলেন, ‘সারারাত এসব গ্রামে পুলিশ মোতায়েন ছিল। পুলিশ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। এরপরও তারা সংঘর্ষে জড়িয়ে পড়েছে।’
এসএ/সিলেট
সুনামগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে অসহায় ও দরিদ্র চক্ষু রোগীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে
অবিলম্বে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, ইসলাম বিরোধী সম্পত্তি হস্তান্তর নীতি বাতিল, বিদ্যুৎ বিভ্রাট নিরসন এবং তেল-গ্যাসের অস্বাভাবিক...
সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত...
সুনামগঞ্জ শহরের বনানীপাড়া এলাকার একটি আবাসিক ভবনের কক্ষে প্রায় ১৪ ঘণ্টা আটকা থাকার পর পাঁচ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।শনিবার...