হোমিও চিকিৎসার প্রসার ও মানসম্মত...
হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার প্রসার, মানসম্মত শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম...
ছবি : সংগৃহীত
বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট জেলা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হয়েছে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা ইসরাত জাহান মজুমদার।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর জিন্দাবাজার এলাকার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আর্ট গ্যালারিতে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। এতে সিলেটের আটটি শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেয়।
উৎসবের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, সমকালের এমন আয়োজন প্রশংসনীয়। সিলেটের প্রতিটি স্কুলে যাতে বিতার্কিক তৈরি হয়, সে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি স্কুলে বিজ্ঞান বিতর্ক টিম গঠন করতে উদ্যোগ গ্রহণের কথা জানান তিনি।
সমকাল ব্যুরো প্রধান মুকিত রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদা গোলসান সিদ্দিকা ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল বাছিত মোল্লা।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, স্কলার্সহোম মেজরটিলা, নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ, স্টুডেন্ট হোম স্কুল অ্যান্ড কলেজ, পিডিবি হাইস্কুল ও কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি তামিম রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে পক্ষ বিপক্ষ স্কুলের বিতার্কিকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিতর্ক উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, শাবি ডিবেটিং ক্লাবের সাফওয়াত আদিবা হিয়া এবং গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশের সাবেক সভাপতি আশফাকুর রহমান আদি।
সমাপনী অনুষ্ঠানে অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইশতিয়াক মুনশি, ব্লু বার্ড স্কুলের সিনিয়র শিক্ষক মাহবুব হোসেন, সমকালের স্টাফ ফটোসাংবাদিক ইউসুফ আলী, রাজনীতিবিদ তালুকদার মকবুল হোসেন, সুহৃদ রাজীব ঘোষ, তোফা আলম, মো. আশরাফ, মুনিরা রহমানী মাহা, আব্দুল্লাহ সিন্দিদ ও মো. জুনায়েদসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার প্রসার, মানসম্মত শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম...
শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে শিক্ষকদের বেতন, সামাজিক মর্যাদা ও চাকরির নিশ্চয়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়...
সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত...
সিলেট মহানগরে অভিযানে আটক ব্যাটারিচালিত অবৈধ রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম নির্দিষ্ট শর্তে মালিক বা চালকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সিলেট...
দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ মো. আশরাফ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার মোমিনখলা এলাকার ফেঞ্চুগঞ্জ...