হোমিও চিকিৎসার প্রসার ও মানসম্মত...
হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার প্রসার, মানসম্মত শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম...
ছবি : সংগৃহীত
সিলেট মহানগর বিএনপির নাসিম হোসাইন বলেছেন, “সিলেট একটি ঐতিহ্যবাহী প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী। প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এই পুণ্যভূমিতে আগমন করেন। কিন্তু অনেক সময়ই যাতায়াত ও যানবাহন সংক্রান্ত জটিলতার কারণে তাঁদের নানা ভোগান্তিতে পড়তে হয়।
গো রাইডের মতো উদ্যোগের ফলে এখন দর্শনার্থীরা অত্যন্ত সহজে এবং নিজেদের পছন্দমতো সময়ের জন্য বাইক ভাড়া নিয়ে পুরো সিলেট ঘুরে দেখতে পারবেন।”
তিনি আরও বলেন, “তরুণ উদ্যোক্তাদের এই সৃজনশীল ব্যবসা সফল হলে সিলেটের পর্যটন খাতে এক নতুন মাত্রা যোগ হবে এবং আমাদের পর্যটন শিল্প বহুদূর এগিয়ে যাবে। সিলেটে আগত দেশি-বিদেশি পর্যটক ও সাধারণ ভ্রমণপিপাসুদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে চালু হয়েছে ভাড়ায় মোটরসাইকেল সেবাদানকারী প্রতিষ্ঠান “গো রাইড”।
তিনি শুক্রবার (২ অক্টোবর) বাদ আসর সিলেট নগরীর লামাবাজার এলাকায় ভ্রমণ পিপাষুদের জন্য সহজে যাতায়াত করতে “গো রাইড” নামের ভাড়ায় মোটর সাইকেল শো রুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব সুয়েব আহমদ, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু।
এই উদ্যোগ গ্রহণ করেছেন তরুণ উদ্যোক্তা রাইড শেয়ারিং গো রাইড এর স্বত্তাধিকারী ফারদিন খন্দকার, আনান শাহ, তন্ময় দেব সনেট, মকসুদ চৌধুরী। রাইড শেয়ারিং গো রাইড এর সমৃদ্ধি কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসএ/সিলেট
হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার প্রসার, মানসম্মত শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম...
শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে শিক্ষকদের বেতন, সামাজিক মর্যাদা ও চাকরির নিশ্চয়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়...
সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত...
সিলেট মহানগরে অভিযানে আটক ব্যাটারিচালিত অবৈধ রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম নির্দিষ্ট শর্তে মালিক বা চালকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সিলেট...
দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ মো. আশরাফ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার মোমিনখলা এলাকার ফেঞ্চুগঞ্জ...