সিকৃবিকে এগিয়ে নিতে সম্মিলিত...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ...
ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাঈম সরকার ও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং গণতান্ত্রিক ধারার অগ্রযাত্রার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, "বেগম খালেদা জিয়ার জীবন ছিল ত্যাগের মহিমায় উজ্জীবিত। তিনি দেশের প্রশ্নে আপোষহীন ছিলেন। তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনরুজ্জীবন এবং দেশের শিক্ষা ও সার্বিক উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দেশপ্রেম, ত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর জন্মবার্ষিকীতে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।"
এসএ/সিলেট
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার। তিনি শেরেবাংলা কৃষি...
কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনে তালা...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)...
শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফরেস্ট্রি বিভাগের বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট...