কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয়...
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার জাপানীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসান মিয়া বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি জয়পাশা এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে জয়পাশা এলাকার জাপানীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ দাবি করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও হাসান মিয়াকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ওসি মো. জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তার হাসান মিয়াকে মঙ্গলবার সকালে জেলা আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ও মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর...
দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে সোমবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে ৯০ কেজি ভারতীয় রসুন ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারি কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে...