গোয়াইনঘাটে ডিসির পরিদর্শন, দরিদ্র...
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন গোয়াইনঘাট উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শনের...
ছবি সংগৃহীত
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন গোয়াইনঘাট উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল এবং একটি স্বাস্থ্যকেন্দ্রে আইপিএস বিতরণ করেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক উপজেলার বিছনাকান্দি পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন। পরে বিকেল ৪টায় গোয়াইনঘাট থানা পরিদর্শন করেন তিনি।
বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। একই অনুষ্ঠানে উপজেলা উন্নয়ন তহবিল (রাজস্ব) থেকে ডৌবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি আইপিএস বিতরণ করা হয়।
এরপর জেলা প্রশাসক বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফ উদ্দিন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এসএ/সিলেট
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন গোয়াইনঘাট উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি কার্যক্রম ও প্রতিষ্ঠান পরিদর্শনের...
সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭১ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। দেশে বর্তমানে উন্নতমানের চিকিৎসাসেবা পাওয়া...
দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও কয়লা ও পাথর আমদানি শুরু হতে যাচ্ছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এ...
সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী...