মহানগরীতে ১২৩ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের ব্যবস্থা

post-title

ফাইল ছবি

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এসএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে আইন অমান্য করায় ৫৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সময়ে ৬৬টি যানবাহন আটক করা হয়।

এসএমপি জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

জননিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

এসএ/সিলেট