সিকৃবিকে এগিয়ে নিতে সম্মিলিত...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ...
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা
ছবি সংগৃহীত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নের লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার ।
মতবিনিময়কালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, “আমাকে ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে।
তবে আমাদের যে সুযোগ-সুবিধা ও সম্পদ রয়েছে, তা যথাযথভাবে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, নিয়মিত ক্লাস ও পরীক্ষা গ্রহণ এবং একাডেমিক ক্যালেন্ডার যথাযথভাবে অনুসরণের বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কিং উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।
সর্বোপরি, আমরা সবাই এই বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য। পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে হবে। এ জন্য তিনি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সিকৃবির রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মো.আসাদ-উদ-দৌলা এর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মুক্তারুন ইসলাম ও প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম। সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
এসএ/সিলেট
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার। তিনি শেরেবাংলা কৃষি...
কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনে তালা...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)...
শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফরেস্ট্রি বিভাগের বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট...