বাফসার ভিপি আলভী, জিএস আদনান
শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফরেস্ট্রি বিভাগের বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী সাদা দল–সমর্থিত শিক্ষক, ছাত্রদল, কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে প্রশাসনিক ভবন তালাবদ্ধ রাখা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন আন্দোলনকারীরা। এ সময় তারা উপাচার্যের পদত্যাগ ও অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ভবনটি তালাবদ্ধ থাকায় প্রশাসনিক কার্যক্রমও বন্ধ ছিল।
আন্দোলনকারীরা জানিয়েছেন, উপাচার্য পদত্যাগ না করলে বৃহস্পতিবার থেকে আন্দোলন আরও কঠোর করা হবে। ওই দিন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও টার্ম পরীক্ষা বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা।
সিকৃবি সাদা দলের সাধারণ সম্পাদক ও সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক জানান, গত ৭ সেপ্টেম্বর থেকে তাদের আন্দোলন শুরু হয়েছে। মঙ্গলবার ছিল আন্দোলনের নবম কার্যদিবস। ধাপে ধাপে কর্মসূচির মাত্রা বাড়ানো হয়েছে।
অধ্যাপক মোজাম্মেল হক জানান, সোমবার থেকে প্রশাসনিক ভবন লকডাউন করা হয়েছে। আজও (মঙ্গলবার) একই কর্মসূচী পালন করা হয়েছে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও টার্ম পরীক্ষা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
আন্দোলনকারীরা উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ, নির্মাণকাজ ও মালামাল কেনাকাটায় অনিয়মের অভিযোগ তুলেছেন। তাদের অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। নির্মাণকাজ ও মালামাল কেনাকাটায় আর্থিক অনিয়মের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে উপাচার্যের দুর্ব্যবহারের অভিযোগও করেন তিনি।
আন্দোলনকারীদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম। তিনি বলেন, একটি পক্ষ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে এসব অভিযোগ তুলছে। নিয়োগে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি বলেও দাবি করেন।
উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ৭ সেপ্টেম্বর থেকে সাদা দল–সমর্থিত শিক্ষক, ছাত্রদল, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন করে আসছেন।
এসএ/সিলেট
শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফরেস্ট্রি বিভাগের বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট...
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সিলেট শিক্ষা বোর্ডের বিভিন্ন কলেজে আবেদন করেছিল ৪৮ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। এরমধ্যে প্রথম ধাপের...
ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামের এক বহিরাগত যুবককে আটক...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন তিন দিনের জন্য স্থগিত করেছেন...