নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট...
নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও...
ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠান ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ব্যবসায়ীদের স্বার্থ ও কল্যাণকে আরও গুরুত্ব দিয়ে চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে কেন্দ্র করে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট চেম্বার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। অতীতে ব্যবসায়ীদের কল্যাণ ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিভিন্ন কারণে চেম্বারের কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা কাটিয়ে একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে চেম্বারকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, আমরা চাই, সত্যিকার অর্থেই ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং তাদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখুক। সেই লক্ষ্যেই সংগঠনটিকে আরও শক্তিশালী করতে হবে। প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হবে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন-এটাই আমাদের প্রত্যাশা।
সিসিক প্রশাসক বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির প্রাণ। তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই অর্থনীতির চাকা সচল থাকে। তাই যেকোনো দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যবসায়ী সমাজের গুরুত্ব অত্যন্ত বেশি। ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে চেম্বারকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, চেম্বারের নেতৃত্বে এমন ব্যক্তিদের আসতে হবে, যারা ব্যবসায়ী সমাজের স্বার্থ ও কল্যাণে কাজ করবেন। যোগ্য ও প্রকৃত ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত হলে চেম্বারের কার্যক্রম আরও গতিশীল হবে। এজন্য ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল চেম্বারের প্রয়োজন রয়েছে। ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে সংগঠনটিকে এগিয়ে নিতে হবে।
মতবিনিময় সভায় ব্যবসায়ীরা চেম্বারের নেতৃত্বে প্রকৃত ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রকৃত ব্যবসায়ীরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
সভায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলু, সাবেক পরিচালক নুরুল ইসলাম, সাবেক সভাপতি ফালাউদ্দিন আলী আহমদ, জিয়াউল হক জিয়া, এহতেশামুল হক চৌধুরী ও ফয়েজ হাসান ফেরদৌস, সাবেক পরিচালক হিজকিল গুলজার, ব্যবাসয়ী নিয়াজ মো. আজিজুল করিম, আলিমুল এহসান চৌধুরী, মাসুম ইফতেখার রসুল, আব্দুস সামাদ তুহেল, আহমদ হোসেন, আব্দুর রহমান রিপন, নাসিফ জোবায়ের, আতিক হোসেন, চন্দন সাহাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এসএ/সিলেট
নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও...
সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পাভেল আহমদকে (২০) গ্রেপ্তার করেছে...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের একটি ঐতিহ্যবাহী...
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমে বরণ করে নিয়েছেন নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা...