নগরীতে জেলা প্রশাসনের অভিযান, ৩...
নগরীর মীরবক্সটুলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৩টি ফার্মেসি থেকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার পয়েন্টে অভিযান চালিয়ে ৩০টি ভারতীয় টায়ারসহ এক যুবককে আটক করেছে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে সালুটিকর বাজার পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্র জানায়, প্রিকেট-১০৩ ডিউটিরত এএসআই মোহাম্মদ সারোয়ার, এসআই সাহাবউদ্দিন খান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা সালুটিকর বাজার পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি পুরাতন ডিআই পিকআপে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপ থেকে ৩০টি ভারতীয় টায়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি ও উদ্ধার করা টায়ারের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানে এএসআই মোহাম্মদ সারোয়ারের নেতৃত্বে এসআই সাহাবউদ্দিন খানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
এসএ/সিলেট
নগরীর মীরবক্সটুলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৩টি ফার্মেসি থেকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)...
সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন ও সাধারন সম্পাদক...
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত...
পবিত্র ঈদে মিলাদুন্নবী সা, উপলক্ষে গো উইথ আফজাল কর্তৃক আয়োজিত ‘নাতে রাসূল সাঃ প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (২০...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক...