শাহজালাল মাজারের দানবাক্সের টাকা...
শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা হবে প্রতিদিন, ৩৫ শতাংশ রাখা হবে ব্যাংকে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রতিদিন গণনা করা হবে। দানের...
ফাইল ছবি
সিলেট বিভাগের চার জেলায় একযোগে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।
সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, অভিযানে আইন অমান্য ও পরিবেশ দূষণের দায়ে ১৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ সময় মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিভাগের ৬টি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করায় তাদের ৮৫ হাজার টাকা এবং ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও নবায়ন না করায় অপর ৬টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় ২টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ৩০ হাজার টাকা জরিমানা।
এদিকে, তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলে পরিবেশ ও সংলগ্ন নদী দূষিত করার দায়ে ২টি প্রতিষ্ঠানকে গুনতে হয়েছে সর্বোচ্চ ৩৬ লাখ ৭০ হাজার ৯৮০ টাকা জরিমানা।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, ক্ষতিপূরণ ও জরিমানার আদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা জমা দিতে ব্যর্থ হলে অনাদায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা হবে প্রতিদিন, ৩৫ শতাংশ রাখা হবে ব্যাংকে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রতিদিন গণনা করা হবে। দানের...
সিলেট বিভাগের চার জেলায় একযোগে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, অভিযানে...
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে মেধার কোনো বিকল্প নেই। বিশ্বের যেসব দেশ উন্নতি করেছে, তারা...
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি বলেন, জ্বালানির...
নগরীর রায়নগরে স্বামী-স্ত্রীসহ তিনজনকে হত্যার মামলার আসামি বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন...