নাতে রাসূল প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

post-title

ছবি সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা, উপলক্ষে গো উইথ আফজাল কর্তৃক আয়োজিত ‘নাতে রাসূল সাঃ প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (২০ সেপ্টেম্বর) রাত্র ৯ টায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে নিউজ এ টুয়েন্টিফোর ডটকম'র সম্পাদক এম এ ওয়াহিদ চৌধুরী'র সভাপতিত্বে ও বাদেদেওরাইল ফুলতলী কামিল এম এ মাদরাসার শিক্ষক মাওলানা আহমদ আল মঞ্জুর এর সঞ্চালনায় আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। কয়েকটি ধাপের বাছাই ও প্রতিযোগিতা শেষে সেরা পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়।

চূড়ান্ত ফলাফলে প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছেন লক্ষীপুরের এহসানুল হক। দ্বিতীয় স্থান অর্জন করেছেন গাজীপুরের হামিম মাহমুদ। তৃতীয় হয়েছেন ঝিনাইদহের রাসেল আহমদ। চতুর্থ স্থান অর্জন করেছেন কুষ্টিয়ার সালমান আরেফিন এবং পঞ্চম স্থান অর্জন করেছেন সিলেটের রাহীম আহমদ।

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সেন্ট্রাল ইউমেন্স কলেজের অধ্যক্ষ কবি কলাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিয়ারপাড়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ ড. ময়নুল ইসলাম পারভেজ, আলফা ইউনিভার্সিটি কলেজ মালেশিয়ার এসোসিয়েট প্রফেসর ড. তরিকুল ইসলাম মারুফ , বাদেদেওরাইল ফুলতলী কামিল এম এ মাদরাসার আরবি প্রভাষক মুফতি মাওঃ আবু বকর ও গ্রাফিক্স জোনের স্বত্বাধিকারী বিশিষ্ট কবি ও সাহিত্যিক নেছার আহমদ জামাল।

ফ্রান্সের স্থায়ী বাসিন্দা ও পৃষ্ঠপোষক মোঃ আফজল হোসেন বলেন রাসূলুল্লাহ সাঃ-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের মধ্যে ইসলামিক সংস্কৃতি, নাতে রাসূল সাঃ চর্চা এবং সুন্দর কণ্ঠে ইসলামী সংগীত পরিবেশনের আগ্রহ তৈরি করাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের বিভিন্ন ধাপে যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের পরিবেশনা বিচারকদের মূল্যায়নের মাধ্যমে সেরা পাঁচজন বিজয়ী নির্বাচিত হন।

বিজয়ীদের সাফল্যে তাদের পরিবার, শুভাকাঙ্ক্ষী ও নিজ নিজ এলাকার মানুষের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আয়োজকরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে সুন্দর ও ইতিবাচক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতার বিচারকমণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, অংশগ্রহণকারী প্রতিযোগী, অভিভাবক এবং দেশ-বিদেশের দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। তাঁদের সহযোগিতা ও উৎসাহেই ‘নাতে রাসূল সাঃ প্রতিযোগিতা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজক: গো উইথ আফজাল।

এসএ/সিলেট