একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি...
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সিলেট শিক্ষা বোর্ডের বিভিন্ন কলেজে আবেদন করেছিল ৪৮ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। এরমধ্যে প্রথম ধাপের...
ছবি সংগৃহীত:
শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফরেস্ট্রি বিভাগের বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বাফসা) ২১ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে শাবিপ্রবির বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকিফ জামি আলভী ও সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে একই বর্ষের আসিফ আদনান নির্বাচিত হয়ে দায়িত্ব পেয়েছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষাভবন-ই তে অনুষ্ঠিত এক ছাত্র-শিক্ষক সভায় নতুন কমিটির ঘোষণা করেন বাফসার বর্তমান সভাপতি ও বিভাগটির বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ রেদোয়ান । রবিবার সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফাহাদ সরকার, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ মুহিনুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল কাদের সুজন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত সরকার সঞ্জয়, সহকারী ক্রীড়া সম্পাদক মো. খালিদুজ্জামান নূরী, সহকারী সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম তোহা, শিক্ষা ও গবেষণা সম্পাদক অভিজিৎ চক্রবর্তী, সহকারী সাংগঠনিক সম্পাদক তাকি তাহসিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পুলক চন্দ্র মণ্ডল পিয়াস, দপ্তর সম্পাদক মো. আফিফ ইখলাস, সহকারী শিক্ষা ও গবেষণা সম্পাদক রাশিদ মুজাহিদ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন জাহিদ হাসান, আবিদুর রহমান নিসার, আবু রায়হান সজীব ও মাহিয়া আহমাদ চৌধুরী। এসময় বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রোমেল আহমেদ এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষ ব্যতিত অন্য সদস্যরা শাবিপ্রবির বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এসএ/সিলেট
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সিলেট শিক্ষা বোর্ডের বিভিন্ন কলেজে আবেদন করেছিল ৪৮ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। এরমধ্যে প্রথম ধাপের...
ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামের এক বহিরাগত যুবককে আটক...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন তিন দিনের জন্য স্থগিত করেছেন...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থী জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬ পেয়েছেন, যা জাতিসংঘ একাডেমিক প্রভাব (ইউএনএআই) ও...