সিলেটে বেতার কমপ্লেক্সের ভেতরে যুবকের...
নগরীর কোতোয়ালী থানাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র-সিলেটের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার...
বানী
সিলেটের মোগলাবাজার থানা এলাকায় রাস্তা নিয়ে বিরোধের জেরে ওয়াতির হত্যা মামলার ৩নং আসামিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার পুরাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৯ ও এসআরবি-১১।
গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন ওরফে সাবুল (৫৪) মোগলাবাজার থানার মুক্তারপুর এলাকার মানিক মিয়ার ছেলে।
এএসআরবি জানায়, ওয়াতির আলী (৩০) নামের এক প্রতিবেশির বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে সাহাব ওরফে সাবুল ও তার লোকজনের সাথে বিরোধ ছিল।
গত ২৮ জুলাই সকাল ১১টায় ওয়াতির আলী ও সাবুলের মধ্যে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। পরে রাত ১১টার দিকে সাবুল ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওয়াতির আলীর বসতবাড়িতে হামলা করেন। তারা তাকে ধরে বাড়ির বাইরে এনে রক্তাক্ত জখম করে ফেলে যান। স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়াতির আলীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত সোয়া ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওয়াতির আলীর চাচা বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে এসআরবি তদন্ত শুরু করে এবং সাবুলকে গ্রেপ্তারে সক্ষম হয়।
তাকে মোগলাবাজার থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন এএসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
জুয়ে/সিলেট
নগরীর কোতোয়ালী থানাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র-সিলেটের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার...
শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা হবে প্রতিদিন, ৩৫ শতাংশ রাখা হবে ব্যাংকে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রতিদিন গণনা করা হবে। দানের...
সিলেট বিভাগের চার জেলায় একযোগে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, অভিযানে...
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে মেধার কোনো বিকল্প নেই। বিশ্বের যেসব দেশ উন্নতি করেছে, তারা...
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি বলেন, জ্বালানির...