পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের...
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলার...
ছবি সংগৃহীত
মহানগরীর শাহপরাণ থানা এলাকা থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখ্ত রাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শাহপরাণ থানা এলাকার এক আইনজীবীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার আসিফ বখ্ত রাদ (২৫) সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখ্ত জগলুলের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আসিফকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে সোমবার (২৮ সেপ্টেম্বর) সুনামগঞ্জ পৌর শহরের নতুন পাড়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝটিকা মিছিল করার অভিযোগ রয়েছে।
এছাড়া নাশকতার চেষ্টা ও নৈরাজ্যের পরিকল্পনাসহ অপরাধমূলক কাজের জড়িত থাকার কারণে বেশ কিছুদিন ধরে তাকে নজরদারি মধ্যে রেখেছিল পুলিশ। পরবর্তীতে সিলেট মহানগরীর শাহ্পরাণ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে গ্রেফতার আসিফকে সুনামগঞ্জ সদর থানায় পুলিশের হেফাজদে নিয়ে আসা হয়েছে। তাকে বুধবার (৩০ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে।
এসএ/সিলেট
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলার...
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা...
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম...
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এক নারীর ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত ও অশ্লীলভাবে সম্পাদনা করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পিকলু...
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমারেখা দিয়ে প্রবাহিত সোনাই নদীপথে ছাতক-আসাম রুট চালু ও শুল্ক স্টেশন স্থাপনের বিষয়ে মতবিনিময় সভায়...