সরকারি হাসপাতাল দালালমুক্ত করার...
দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দালাল ধরতে র্যাব ও...
ছবি সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে পুলিশের লুণ্ঠিত তিনটি টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব-৯ জানায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশীদ চত্বর থেকে ফেঞ্চুগঞ্জ সড়কের সোনারগাঁও আবাসিক এলাকার একটি পরিত্যক্ত স্থানে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে।
খবর পেয়ে র্যাব-৯ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় ঝোপের ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি অবিস্ফোরিত টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া টিয়ারগ্যাস গ্রেনেডগুলো বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত হয়েছিল। তবে উদ্ধারকৃত আলামতের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
র্যাব-৯ আরও জানায়, গত ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক অভিযানে বাহিনীটি মোট ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৭ হাজার ৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলি ও ১৫৫টি এয়ারগান উদ্ধার করেছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত টিয়ারগ্যাস গ্রেনেডগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জিডি মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
এসএ/সিলেট
দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দালাল ধরতে র্যাব ও...
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি বলেছেন, সিলেটে উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ফার্নিচার ও...
দেশের সার্বিক স্বার্থ রক্ষা, বিশ্বমঞ্চে স্বাবলম্বী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন এবং সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুততার...
সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে মানবপাচারের উদ্দেশ্যে আটক রাখা ৮ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেনু বেগম...
সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সিলেটবাসীর জন্য বড় ধরনের সুসংবাদ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প,...