সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান...
দেশের সার্বিক স্বার্থ রক্ষা, বিশ্বমঞ্চে স্বাবলম্বী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন এবং সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুততার...
ছবি সংগৃহিত
সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে মানবপাচারের উদ্দেশ্যে আটক রাখা ৮ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেনু বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানার এসআই (নিঃ) মাইনুল রেজার নেতৃত্বে পুলিশের একটি দল মীরেরচক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রুবেল মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মানবপাচারের উদ্দেশ্যে আটক রাখা ৮ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ৮ জনের মধ্যে একজন নারী, তিনজন শিশু ও চারজন পুরুষ রয়েছেন। একই অভিযানে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেনু বেগমকে আটক করা হয়। তিনি মীরেরচক এলাকার রুবেল মিয়ার স্ত্রী।
এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, রুবেল মিয়া ও তার স্ত্রী রেনু বেগম মিলে মানবপাচার চক্র গড়ে তুলেছেন। তাদের ওই চক্রে আরও বেশ কয়েকজন সহযোগী রয়েছেন। চক্রটি ভাল কাজের লোভ দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে কৌশলে নারী ও পুরুষদের প্রলুব্ধ করে সিলেটে নিয়ে আসে। পরে আটকে রেখে তাদেরকে ভারতে পাচার করে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পবিার বিকেলে পাঁচটার দিকে মীরেরচকস্থ রুবেল মিয়ার বাসায় অভিযান চালিয়ে ১ নারী, ৩ শিশু ও ৪ পুরুষকে উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় রেনু বেগমকে।
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মানবপাচার ও অভিবাসী এবং চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার মনজুরুল আলম।
আটক রেনু বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতার এবং মানবপাচারের সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
দেশের সার্বিক স্বার্থ রক্ষা, বিশ্বমঞ্চে স্বাবলম্বী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন এবং সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুততার...
সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে মানবপাচারের উদ্দেশ্যে আটক রাখা ৮ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেনু বেগম...
সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সিলেটবাসীর জন্য বড় ধরনের সুসংবাদ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প,...
তরুন সমাজকে মাদকমুক্ত, সুস্বাস্থ্যবান ও সুস্থ মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর...
সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য মনসুর আহমদ ও সাবেক ইউপি সদস্য পংকি মিয়ার...