সুনামগঞ্জে পুলিশের ওপর হামলায় ৫ জন গ্রেফতার

post-title

ছবি সংগৃহিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম, মেয়ে শাবানা বেগম, মৃত আব্দুল হাসিমের ছেলে রহমত আলী, মেয়ে আমিনা বেগম এবং বাচ্চু মিয়ার স্ত্রী চম্পা বেগম। এছাড়া আসির মিয়াকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ২ আগস্ট শান্তিগঞ্জ থানায় দায়ের করা একটি জিআর মামলায় তাদের এজাহারনামীয় আসামি করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শান্তিগঞ্জ থানা পুলিশের পরিচালিত অভিযানে মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসএ/সিলেট