সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র...
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর মদীনা মার্কেটস্থ একটি...
ছবি সংগৃহিত
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী শনিবার। ২০০৯ সালের এই দিনে সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারান বর্ষিয়ান এই রাজনীতিবিদ।
মৃত্যুবার্ষিকীতে সিলেটে জেলা, মহানগর বিএনপি ও এম সাইফুর রহমান স্মৃতি সংসদের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এছাড়াও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে শনিবার সকাল থেকে পবিত্র কুরআন খতম ও বাদ জোহর মিলাদ, দোয়া, শিরনি বিতরণ করা হবে।
এম সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ আবদুল বছিরন ও মা তালেবুন নেছা। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন সাইফুর রহমান। শিক্ষাজীবনে গ্রামের মক্তব ও পাঠশালা শেষ করে তিনি ১৯৪০ সালে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। এরপর ১৯৪৯ সালে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন। সিলেটের এমসি কলেজ থেকে আইকম পাস করে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর তিনি ব্যারিস্টারি পড়তে লন্ডনে যান। সেখানে পৌঁছানোর পর মত পাল্টে যায় তার। বারিস্টারির পরিবর্তে পড়েন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। ১৯৫৩ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত পড়াশোনার পর ১৯৫৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ফেলোশিপ অর্জন করেন সাইফুর রহমান। এছাড়া তিনি আর্থিক মূলনীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠালগ্নে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে দল গঠনে অংশ নিয়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হন সাইফুর রহমান। তিনি মৌলভীবাজার ও সিলেট থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালের ৮ জুন তিনি সংসদে দ্বাদশ বাজেট উপস্থাপন করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যক বাজেট পেশকারী হিসেবে রেকর্ড গড়েন। তিনি দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।
এসএ/সিলেট
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর মদীনা মার্কেটস্থ একটি...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্টারী মাঠ থেকে এক সুবিশাল...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি...
সারাদেশের ন্যায় সিলেটেও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায়...
নেপালে বন্যা ও ভূমিধসে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি নিখোঁজ রয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ছড়িয়ে...