সময় এখন অনলাইন গণমাধ্যমের -মন্ত্রী...
নানা আয়োজনে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে “সাংবাদিকতার ব্যস্ততার মাঝে পরিবার হোক আনন্দের ঠিকানা—একসঙ্গে আমরা, এক পরিবার” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট...
ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সিরাপসহ মো. আমিনুল হক নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নাভানা সিএনজি পাম্পের সামনে পুলিশের চেকপোস্টে তাকে আটক করা হয়।
আটক আমিনুল হক সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন জীবনপুর এলাকার ফোরকান মিয়ার ছেলে।
মহানগর পুলিশের (এসএমপি) তথ্য অনুযায়ী, সোমবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের নাভানা সিএনজি পাম্পের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা।
এ সময় জাফলং থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে থামার সংকেত দেওয়া হয়। বাসটি সড়কের পাশে থামালে যাত্রীবেশে থাকা আমিনুল হকের কাছ থেকে ২৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, আটক আমিনুল হককে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
নানা আয়োজনে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে “সাংবাদিকতার ব্যস্ততার মাঝে পরিবার হোক আনন্দের ঠিকানা—একসঙ্গে আমরা, এক পরিবার” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট...
দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সিরাপসহ মো. আমিনুল হক নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী গণমাধ্যমকর্মীদের মধ্যে উপহার বিতরণ করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। সামাজিক কর্মসূচির আওতায় সোমবার (১৯...
সুনামগঞ্জের দিরাই ও হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে দিবাগত রাতের মধ্যে এসব দুর্ঘটনা...
এক দিনের সফরে সোমবার (১৯ অক্টোবর) সিলেটে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।সফরকালে...