কুমারী পূজা পরিদর্শনে সিসিক প্রশাসক,...
সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন,...
ফাইল ছবি
মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো, ৩৯ বোতল বিদেশি মদ, ৫৪টি ভারতীয় কম্বল ও ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।
রোববার (১৮ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি এবং মহানগর অধ্যাদেশের আওতায় গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।
এসএমপি মিডিয়া শাখা জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি এবং মহানগর অধ্যাদেশের আওতায় গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।
এদিকে, একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ ৮১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। এর মধ্যে ৩৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৪৪টি যানবাহন আটক করা হয়েছে।
মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন,...
ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান...
মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো, ৩৯ বোতল বিদেশি মদ, ৫৪টি ভারতীয় কম্বল ও ২৫টি ইয়াবা উদ্ধার করা...
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি (টি.ও নং...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের...