কুমারী পূজা পরিদর্শনে সিসিক প্রশাসক,...
সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন,...
কলবাখানিতে ডেঙ্গু প্রতিরোধে সুরমা বয়েজ ক্লাবের পরিচ্ছন্নতা অভিযান
ছবি সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ কমিয়ে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলা সম্ভব।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় নগরীর কলবাখানি এলাকায় সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কয়েস লোদী বলেন, জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার ঘটে। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করছে। তবে শুধু সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। পরিচ্ছন্ন নগরী ও সুস্থ সমাজ গড়তে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে এ কার্যক্রম আরও গতিশীল হবে।
ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান তিনি।
সুরমা বয়েজ ক্লাবের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে কয়েস লোদী বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গঠন ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে তাদের উদ্যোগ প্রশংসনীয়।
সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছের সভাপতিত্বে এবং ক্লাবের সহসভাপতি গোপাল বাহাদুরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, জামেয়া সিদ্দীকিয়া মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা নুরুল আমিন ও হাফিজ মাওলানা আব্দুল কাদির, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সিনিয়র সদস্য মাসুক আহমদ, মির্জা সুহেল, জাহিদুল ইসলাম পিয়াস ও আব্দুল সত্তারসহ অন্যরা।
কর্মসূচির অংশ হিসেবে ক্লাবের স্বেচ্ছাসেবীরা কলবাখানি এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন ও আশপাশের স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা দেন।
এসএ/সিলেট
সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন,...
ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান...
মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো, ৩৯ বোতল বিদেশি মদ, ৫৪টি ভারতীয় কম্বল ও ২৫টি ইয়াবা উদ্ধার করা...
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি (টি.ও নং...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের...