২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল...
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি বলেছেন, সিলেটে উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ফার্নিচার ও...
বানী
সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সিলেটবাসীর জন্য বড় ধরনের সুসংবাদ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেটে শিগগিরই একটি বিশেষায়িত শিশু হাসপাতাল এবং অসম্পূর্ণ থাকা ৪৫০ শয্যাবিশিষ্ট ক্যান্সার ইনস্টিটিউট চালু করা হবে। একই সাথে পূর্বঘোষিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি দ্রুত চালুর প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রী বলেন, “সিলেটে স্বাস্থ্যসেবার মান বাড়াতে বর্তমানে তিনটি প্রধান প্রকল্প নিয়ে পুরোদমে কাজ চলছে। ক্যান্সার ইনস্টিটিউটের বাকি কাজ দ্রুত শেষ করার জন্য স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিসিকের উন্নয়নমূলক উদ্যোগ এবং এসব স্বাস্থ্য প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পুরো সিলেট অঞ্চলের স্বাস্থ্য খাতসহ সার্বিক সেবায় এক বিরাট ও ইতিবাচক পরিবর্তন আসবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন,রেজাউল হাসান কয়েস লোদী — চেয়ারম্যান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)আব্দুল কাইয়ুম চৌধুরী প্রশাসক, সিলেট সিটি করপোরেশন (সিসিক),আবুল কাহের চৌধুরী শামীম চেয়ারম্যান, সিলেট জেলা পরিষদ,ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির পরিচালক, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল,ডা. জিয়াউর রহমান চৌধুরী — ভিসি, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রমূখ।
জুয়ে/সিলেট
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি বলেছেন, সিলেটে উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ফার্নিচার ও...
দেশের সার্বিক স্বার্থ রক্ষা, বিশ্বমঞ্চে স্বাবলম্বী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন এবং সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুততার...
সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে মানবপাচারের উদ্দেশ্যে আটক রাখা ৮ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেনু বেগম...
সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সিলেটবাসীর জন্য বড় ধরনের সুসংবাদ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প,...
তরুন সমাজকে মাদকমুক্ত, সুস্বাস্থ্যবান ও সুস্থ মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর...