নগরভবনে হামলা-ভাঙচুর : ৬ জনকে...
সিলেট সিটি কর্পোরেশনে (নগর ভবনে) হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয় এবং নগর ভবনে সেবা নিতে আসা...
ছবি সংগৃহিত
মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আনুমানিক বিকাল ৫টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর সোনার বাংলা এলাকার সৈয়দ আজমল আলীর ছেলে মো: আবীর হোসেন, খালেদ আহমদের ছেলে রায়হান আহমদ এবং শাহিনুর রহমানের ছেলে শাহরিয়ার বিপ্লব।
পুলিশ জানায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে পুলিশ কাছে খবর পাওয়া যায় মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বালুচর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
খবর পেয়ে আনুমানিক বিকাল ৫টার দিকে অভিযান পরিচালনা করে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছেও বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘বালুচর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনের বিরুদ্ধে টিভিগেইট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিলের মামলার এজাহারনামীয় আসামি এবং আরেকজন গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি।’ তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।’
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনে (নগর ভবনে) হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয় এবং নগর ভবনে সেবা নিতে আসা...
সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চা-পাতার গুঁড়াসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় তাহমিদ হোসেন নামে একজনকে আটক...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ ধারণ করে...
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জননেতা তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের এক নতুন দিগন্ত। আগামী পাঁচ...