ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন রোববার থেকে শুরু হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের...
ছবি সংগৃহীত
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সীদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল, কারখানা চালুকরণ ও ইজারা সংক্রান্ত স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, মন্ত্রণালয়ের সচিবসহ বিটিএমসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রী জানান, পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু অথবা ইজারা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি বলেন, এতে করে একদিকে যেমন বিনিয়োগ বাড়বে এবং তেমনি রপ্তানি বাড়বে এবং কর্মসংস্থান ও বৃদ্ধি পাবে।
এসএ/সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন রোববার থেকে শুরু হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের...
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি করবী-তে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে...
প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত (লাইফলাইন) বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ এনার্জি...
বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য...
দেশে আবারও বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। পাইকারি ও খুচরা—উভয় পর্যায়েই মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন...