সিলেটে শহীদ সাংবাদিক তুরাবের কবর...
চব্বিশের জুলাই গণআন্দোলনে সিলেটের রাজপথে দায়িত্ব পালনকালে পুলিশের নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। রোববার (০৭ জুন) বিকেলে থানা পুলিশ ওই বৃদ্ধকে আটক করেন।
আটককৃত ব্যক্তি উপজেলার রুস্তমপুর ইউনিয়নের লামনী গ্রামের মৃত সফর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সদর ইউনিয়নের আম বাড়ি এলাকায় আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে প্রতিবেশী ওই শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করে নুর উদ্দিন। পরবর্তীতে শিশুটি কান্নাকাটি করতে থাকলে পরিবারের সদস্যরা ঘটনটি জানতে পারেন।
এই ন্যাক্কারজনক ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজনের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত নুর উদ্দিনকে আটক করতে সক্ষম হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পাশাপাশি ঐ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সোমবার আদালতে প্রেরন করা হবে।
এসএ/সিলেট
চব্বিশের জুলাই গণআন্দোলনে সিলেটের রাজপথে দায়িত্ব পালনকালে পুলিশের নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করতে সরকার নতুন নীতিমালা ও মূল্যবোধভিত্তিক...
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামে একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত সৈয়দ আহমদ (শারীফ) (২২)...
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কাপনাকান্দি গ্রামে জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে আপন ভাতিজার হামলায় গুরুতর আহত হওয়ার এক মাস পর মারা...
মহানগর এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।রোববার (২৬ জুলাই)...