নগরীতে ৩২ ঘন্টায় ৪৫ জন...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন...
ছবি সংগৃহীত
সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুরে নগরীর কালীঘাটস্থ সিলেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। ব্যবসায়ীদের প্রাতিষ্ঠানিক পরিচয় নিশ্চিতকরণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির আওতায় আনার লক্ষ্যে এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সংগঠনটি।
সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন।
সিলেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন সামন এর পরিচালনায় ও সচিব মনোজ কুমার দাসের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য মো: জিয়াউল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি হাজী মো: বাবুল মিয়া, সহ-সাধারণ সম্পাদক হাজী খুবেব হোসেন, কোষাধ্যক্ষ মো: আমিনুর রহমান ইমন, কার্যকরী কমিটির সদস্য মো: আখতারুজ্জামান দৌলা, সুজন চন্দ্র দাস সুমন দাস, মো: আব্দুল ওয়াহিদ জাবেদ, হাজী মো: আব্দুল গফ্ফার মিন্টু, জেবুল আহমদ, দিলোওয়ার হোসেন রাশেদ, মো: রেজা চৌধুরী, মাহবুবুর রহমান জনি, হাজী তফাজ্জুল হোসেন খাঁন, প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ব্যবসায়ীদের আধুনিক স্মার্ট কার্ড প্রদান একটি সময়োপযোগী উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে সমিতির সদস্যভুক্ত ব্যবসায়ীদের ডাটাবেজ ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যতে ব্যবসায়িক সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে সমিতিভুক্ত এলাকার সকল নিবন্ধিত ও ব্যবসায়ী সদস্যদের মাঝে এই ডিজিটাল স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে সংগঠনের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আসবে।
উক্ত সদস্য স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে সিলেট ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ, ব্যবসায়ী ফোরামের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।
এসএ/সিলেট
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন...
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, বন্দরবাজার সিটি হার্ট মার্কেট ও বটেশ্বরস্থ পিউলী সুপার মার্কেটের স্বত্বাধিকারী হাজী আতাউর রহমান আর নেই। শনিবার (২৫ জুলাই)...
মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজ...
দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে রাজপথে নেমেছেন...
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ...