নগরীতে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার...
মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজ...
ছবি সংগৃহীত
মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিরাজ মিয়া সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজার থানার লক্ষ্মীপুর ইউনিয়নের বড়কাটা এলাকার মৃত কুদরত আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার রেল কলোনীতে বসবাস করেন।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ মেসার্স ওরিয়েন্টাল অটো ইঞ্জিঃ ওয়ার্কস এন্ড ট্রান্সপোর্ট-২ নামীয় ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে পুলিশ। এই অভিযানের সময় ৩৭০ পিস ইয়াবাবড়িসহ একজনকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার মামলা নং-৩৫, তারিখ-২৫/০৭/২০২৬খ্রি. ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
এসএ/সিলেট
মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজ...
দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে রাজপথে নেমেছেন...
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ...
সিলেট সিটি কর্পোরেশনের ৪ বারের নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নবগঠিত সিলেট উন্নয়ন...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে...